অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি

অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ২০:৫৪

চলতি বছরের অক্টোবর মাসের ২৮ দিনে আগের বছরের একই সময়ে তুলনায় দেশে রেমিট্যান্স প্রবাহে ৯ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসীরা দেশে ২ হাজার ৩৩৯ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ১২৯ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট ৯ হাজার ৯২৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৮ হাজার ৬৭২ মিলিয়ন ডলার।

বাসস।