কমার পরের দিনই বাড়লো স্বর্ণের দাম

কমার পরের দিনই বাড়লো স্বর্ণের দাম
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ২১:৫৫

আপডেট: ২৯ অক্টোবর, ২০২৫ ২২:০৫

আগের দিন স্বর্ণের দাম কমিয়ে পরের দিনই আবার বাড়ানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলারের উপরে উঠেছে। নতুন এ দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।