২৯ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১০.২ শতাংশ প্রবৃদ্ধি

২৯ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১০.২ শতাংশ প্রবৃদ্ধি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ২১:০৯

আপডেট: ৩০ অক্টোবর, ২০২৫ ২১:০৯

অক্টোবরের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহ বার্ষিক ভিত্তিতে ১০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪৩২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ২০৮ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা ১০ হাজার ১৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮ হাজার ৭৫০ মিলিয়ন ডলার।

বাসস।