গ্রীষ্মকালীন মুড়িকাটা পেঁয়াজও কিছু দিনের মধ্যে বাজারে চলে আসবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কৃষি উপদেষ্টা বলেন, 'বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি হবে না। পেঁয়াজ আমদানি করতে হয়নি, আমদানি করতেও হবে না। কিছু কিছু অসাধু গোষ্ঠী এই পণ্যটির দাম বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু তারা সফল হবে না।'
চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হবে আশা প্রকাশ করে তিনি বলেন, 'এবার আমনের চাষ ও ফলন ভালো হয়েছে। আমরা একটি দাম নির্ধারণ করে দিয়েছি। আমনের প্রতি কেজি ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সিদ্ধ চাল ৫০ টাকা কেজি।'
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'এ মৌসুমে সবজির উৎপাদনও খুবই ভালো। বাজারে সবজির সরবরাহ ভালো, দামও সহনীয় পর্যায়ে আছে। এবার আলু চাষিরা বড় ধরনের লোকসানে আছেন, তারা ভালো দাম পাননি। সে কারণে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার একটা ব্যবস্থা করা হবে।
আরো পড়ুন: