বাড়ানোর পর দিন স্বর্ণের দাম কমালো বাজুস

বাড়ানোর পর দিন স্বর্ণের দাম কমালো বাজুস
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ২২:১৭

আপডেট: ২০ নভেম্বর, ২০২৫ ২২:৩০

আগের দিন বাড়িয়ে পরের দিন স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এ কারণে ভরিতে এক হাজার ৩৫২ টাকা দাম কমানো হয়েছে। শুক্রবার থেকেই এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, শুক্রবার থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। বৃহস্পতিবার প্রতি ভরি বিক্রি হয় ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। নতুন দাম অনুসারে ভরিতে ১ হাজার ৩৫২ টাকা দাম কমেছে।

২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৭১৩ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৩২ টাকা। 

সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৫৯ টাকা। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

সোনার দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।