পেঁয়াজের দাম দু'এক টাকা কম বেশি ছাড়া একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া দু’এক রকমের মাছ ছাড়া বেশির ভাগ মাছের দামই বাড়তি দেখা গেছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
বাজারে উঠেছে নতুন জাতের পেঁয়াজ। করা হচ্ছে আমদানিও। তবুও সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে পেঁয়াজের দর। পেঁয়াজের দাম কিছুটা কমে ১৫০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে ঢুকতে শুরু করলেও দাম খুব একটা কমছে না। কেজিতে ১১০-১২০ টাকা। পুরোনো পেঁয়াজের দাম আরও বেশি ১৩০-১৪০ টাকা।
বিক্রেতারা জানান, নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমার সম্ভাবনা আছে।
খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। গত সপ্তাহে ছিল ৮০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা কমে বরবটি, বেগুন ও করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। একই ভাবে কেজিতে ঢ্যাঁড়স ও পটল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
অন্যদিকে, ফুলকপি ও বাঁধাকপির দাম আরও কমেছে। মাঝারি আকারের এ দুটি সবজির প্রতিটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।
বাজারে প্রতি কেজি রুই মাছ (মাঝারি) বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়, কই মাছ প্রতি কেজি ২৫০ টাকা, প্রতি কেজি চাষের শিং ৪৫০ টাকা, প্রতি কেজি তেলাপিয়া আকার ভেদে ২২০ থেকে ২৫০ টাকা, পাবদা প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, বড় চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা, পাঙাস প্রতি কেজি ১৮০ টাকা, শোল প্রতি কেজি ৮০০ টাকা, টেংড়া প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা, মলা প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া, ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালী প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে নতুন আলুও এসেছে। তবে দাম এখনো বেশি। নতুন সাদা আলু কেজিতে ৪০-৫০ টাকা, আর নতুন লাল আলু ৭০ টাকার আশপাশে। কয়েক দিন আগেও এসব আলুর দাম ছিল একশ’ টাকার ওপরে। সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। পুরোনো আলু পাওয়া যাচ্ছে ২০-২৫ টাকায়।
প্রায় দুই সপ্তাহ ধরে ডিমের দাম কম। ফার্মের এক ডজন ডিম এখন ১৪০ টাকা থেকে কমে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিতে ১৮০ টাকা, সোনালি মুরগি ২৭০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
আরো পড়ুন: