পেছালো বাণিজ্য মেলার উদ্বোধনী

পেছালো বাণিজ্য মেলার উদ্বোধনী
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ২১:২১

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী বৃহস্পতিবারের (০১ জানুয়ারি) পরিবর্তে শনিবার (০৩ জানুয়ারি) শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মো. রফিকুল ইসলামের (সিনিয়র সহকারী সচিব) সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায় ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান ০১ জানুয়ারির পরিবর্তে ০৩ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ০১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ মেলার উদ্বোধনের কথা ছিল।তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যে এদিন মেলার উদ্বোধন করা হবে না।