ফের দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৪৫৮ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৫০ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।
সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩৪৯ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার এক ভরিতে সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়।
আরো পড়ুন: