বছরের শুরুতেই মূল্যস্ফীতিতে হতাশা

বছরের শুরুতেই মূল্যস্ফীতিতে হতাশা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬ ২০:১৫

আপডেট: ৫ জানুয়ারি, ২০২৬ ২১:৪৮

খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে ফের বেড়েছে মূল্যস্ফীতির হার। গত ডিসেম্বর মাসে সাধারণ খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ। আগের মাসে যা ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, শীতের ভরা মৌসুমে সবজিসহ সব খাদ্যপণ্যের দাম বাড়তি। বিশেষ করে আলু, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি ও মসলার দাম চড়া। খাদ্যবহির্ভূত খাতেও বেড়েছে মূল্যস্ফীতি।

মূলত খাদ্য, বাড়ি ভাড়া, পোশাক ও তামাকের কারণেই মূল্যস্ফীতিতে উদ্বেগ বাড়ছে। কারণ এসব খাতে হাতখরচ বাড়ছে দেশবাসীর।

এছাড়া, ডিসেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৭১ শতাংশ হয়েছে। গত মাসে যা ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ।