একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে সোনার দামে। এবার অতীতের সব রেকর্ড ভেঙে দাঁড়ালো ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায়। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে বাড়ানো হয়েছে ৮ হাজার ৩৩৯ টাকা।
বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
সোনার দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা।
এর আগে মঙ্গলবার প্রতি ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। সোমবার বাড়ানো হয়েছিলো প্রতি ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা।
Tag:
আরো পড়ুন: