জাপানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর

জাপানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৫৭

আপডেট: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৫৮

জাপানের সঙ্গে ঐতিহাসিক এক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করে দুই পক্ষ।

বাংলাদেশের জন্য এটি ঐতিহাসিক, কারণ এটিই বাংলাদেশের ইতিহাসের প্রথম ইপিএ বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। 

জাপান পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। এই চুক্তির ফলে বাংলাদেশ এই দেশে গার্মেন্টসসহ সাত হাজার ৩৭৯টি পণ্যের রপ্তানি সুবিধা পাবে কোনো শুল্ক ছাড়াই, আর এতে কোনো প্রকার জটিল শর্তও জুড়ে দেওয়া হয়নি বলে জানায় তথ্য অধিদপ্তর। এর বিনিময়ে বাংলাদেশ জাপানকে দেবে ১ হাজার ৩৯টি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুবিধা।

এই চুক্তি জাপানে বাংলাদেশি পেশাদারদের জন্য ১২০টি উপ-খাত উন্মুক্ত করবে। পাশাপাশি বাংলাদেশ জাপানি সংস্থাগুলোর জন্য ৯৭টি উপ-খাত উন্মুক্ত করবে।