আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টম্সের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। রোববার সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে দু‘পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
তবে শনিবার বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উভয় দেশে সরকারি ছুটি ঘোষণা করায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। সে কারণে এ পথে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। রোববার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি চলবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন বলেন, শনিবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্র্যাফিক) কাজী রতন বলেন, সরকারি ছুটি থাকায় বন্দরের পাশাপাশি কাস্টমসের ও কার্যক্রম শনিবার বন্ধ থাকবে। রোববার সকাল থেকে স্বাভাবিক নিয়মে সব কার্যক্রম চালু থাকবে।
আরো পড়ুন: