বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, 'চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।'
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠক শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিষয়ে এক প্রশ্নের উত্তরে আশিক চৌধুরী বলেন, 'জাতীয় স্বার্থের পক্ষে যে দিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার, সেভাবেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে উনি (প্রধানমন্ত্রী) বলেছেন।'
অন্তর্বর্তী সরকার তো চুক্তির পক্ষে ছিল, এই সরকারের অবস্থান কী? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকার চুক্তির পক্ষে বা বিপক্ষে ছিল ব্যাপারটা তা না। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে চুক্তি করা সম্ভব হয়, শুধু সে ক্ষেত্রেই আমরা চুক্তিটি করব। এ রকম একটা কথা অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল। আমার মনে হয় বর্তমান সরকারও একই ধরনের একটা অবস্থান নেবে।'
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, 'এটা প্রথম দিনের মিটিং, দ্রুত কোনো কনক্লুশনে যাওয়া উচিত হবে না।'
বৈঠকে প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিয়েছেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আজ আমরা উনাকে (প্রধানমন্ত্রী) ব্রিফ করেছি, উনি আমাদের ব্রিফ করেননি। উনি শুনেছেন এবং কিছু প্রাথমিক দিকনির্দেশনা দিয়েছেন।'
আরো পড়ুন: