দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে ৯ হাজার ২১৪ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়।
বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।'
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় আট হাজার ৭৪৮ টাকা কমিয়ে দুই লাখ ৫৬ হাজার ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৭ হাজার ৫২৩ টাকা কমিয়ে নতুন দাম দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ছয় হাজার ৫৯০ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪২ টাকা কমিয়ে ছয় হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে পাঁচ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪০৪ টাকা কমিয়ে চার হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম তিন হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় দুই লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। তার আগে আরও পাঁচ দফা সোনার দাম বাড়ানো হয়। টানা ছয় দফা বাড়ানোর পর এখন সোনার দাম কমানো হলো।
Tag:
আরো পড়ুন: