ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬ ১৯:১৯

ফেব্রুয়ারি মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। যা জানুয়ারি মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে শুধু খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়েছে ১ শতাংশ।

রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য জানায়।

বিবিএস জানায়, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে। জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। তবে গত বছরের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।

গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ০১ শতাংশ, যা আগের মাস জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ।

তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে। গত বছরের ফেব্রুয়ারিতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।