বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১১ দিন

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১১ দিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ১৪:২৫

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার থেকে ১১ দিন সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ এ তথ্য জানান। 

তিনি বলেন, 'গত মঙ্গলবার (১০ মার্চ) বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।'

এদিকে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, মঙ্গলবার থেকে শুক্রবার (১৭ থেকে ২৭ মার্চ) পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কর্তৃক সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে। 

বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, 'ছুটির এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।'