সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন
ছবি: বাসস।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ২১:৪৬

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দরে বুধবার থেকে ১০দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার দুপুরে পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান এ তথ্য জানান।

তিনি বলেন, '১৮ মার্চ (বুধবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।'

সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ দিন বন্ধের সময় কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে। এছাড়া, ছুটিতে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।