হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১৫:২৪

আপডেট: ২৯ মার্চ, ২০২৬ ১৮:২১

টানা ১১ দিন বন্ধ থাকা পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। দুই দেশে আমদানি রপ্তানি শুরু হওয়ায় শ্রমিকরা বন্দরে আসতে শুরু করেছেন।

রোববার সকালে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়।

আমদানি শুরুর সাথে সাথে বন্দর এলাকায় কর্মচঞ্চলতা ফিরে এসেছে। ঈদের লম্বা ছুটি কাটিয়ে ব্যবসায়ীরা বন্দরে আসতে শুরু করেছেন। বন্দরে লোড-আনলোড শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, 'পবিত্র ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১০ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার হয়েছে। সকাল থেকে দুই দেশের মাঝে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।