দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে, হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির ব্যবসায়ীরা।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, 'পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের কারণে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ বন্ধ রয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকেও ভারতে কোনো পণ্য রপ্তানি করা হচ্ছে না।'
তিনি বলেন, 'সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবারও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে পুনরায় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে শুরু হবে।'
Tag:
আরো পড়ুন: