দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বর্তমানে ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন বা ৩৫ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে এ তথ্য গণমাধ্যমকে জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই দিন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫,১১৭ দশমিক ৫০ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০,৪৮৪ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫,১২৫ দশমিক ৯০ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০,৪৫৯ দশমিক ০১ মিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গ্রস রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে যে প্রকৃত রিজার্ভ পাওয়া যায়, সেটিই নিট রিজার্ভ হিসেবে গণ্য করা হয়।
অর্থনীতিবিদদের মতে, রিজার্ভের এই স্থিতিশীলতা দেশের বৈদেশিক লেনদেন পরিস্থিতিতে কিছুটা স্বস্তি বজায় রাখছে।
আরো পড়ুন: