বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার ৪০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, 'বিশ্ব বাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।'
আব্দুল মুক্তাদির বলেন, 'ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নতুন এই মূল্য তাৎক্ষণিক ভাবে কার্যকর হবে।'
Tag:
আরো পড়ুন: