ভরিতে ২ হাজার টাকা কমলো সোনার দাম

ভরিতে ২ হাজার টাকা কমলো সোনার দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১০:৪৪

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা

এর আগে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর ২৯ বার কমানো হয়েছিল।