আগামী ১২ মে থেকে ঈদ-উল-আজহা পর্যন্ত দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
বৃহস্পতিবার দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, 'ঈদ-উল-আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিলাম। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।'
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় গত ০২ এপ্রিল (বৃহস্পতিবার) মন্ত্রিসভা সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
এদিকে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা ব্যবসার সময় আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলার প্রস্তাব দিয়ে রাত ৮টা পর্যন্ত ব্যবসা পরিচালনার অনুমতি চেয়েছিলেন।
পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আরো পড়ুন: