প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চারটি ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধি (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) প্রত্যাহার করে নিয়েছে। উল্লেখিত প্রতিনিধিরা এতদিন ব্রোকারেজ হাউজগুলোতে স্টক এক্সচেঞ্জের অনুমোদিত প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নম্বর-১৬৩) একজন অনুমোদিত প্রতিনিধি মো. জাবেদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া, সাবভ্যালি সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নম্বর-১৬৮) অনুমোদিত প্রতিনিধি সৈয়দ শাহ লাকিত উল্লাহর অনুমোদনও প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নম্বর-২৩৭) অনুমোদিত প্রতিনিধি মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে।
একইসঙ্গে ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নম্বর-২৪১) অনুমোদিত প্রতিনিধি মোখলাসুর রহমানের অনুমোদনও প্রত্যাহার করা হয়েছে।
Tag:
আরো পড়ুন: