বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১২:১৬

আপডেট: ১২ মে, ২০২৬ ১২:৪৫

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। এটি সরকার ও প্রধানমন্ত্রীর সুস্পষ্ট সিদ্ধান্ত বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আর্থিক খাতকে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলতে দেওয়া হবে। পুঁজিবাজার ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

আমির খসরু বলেন, দেশের অর্থনৈতিক খাতে আস্থা বাড়ছে এবং বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত।

তিনি আরও বলেন, স্টার্ট-আপ খাতে নতুন বিনিয়োগ তহবিল উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।