দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকের মাধ্যমে নতুন দর নির্ধারণ করে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১৫ মে ও ১৬ মে পৃথক দফায় সোনার দাম কমানো হয়েছিল। সব মিলিয়ে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে ৮ হাজার ৭৪৭ টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা কমেছে ২ হাজার ৯৯ টাকা, নতুন দাম ২ লাখ ২৫ হাজার ৩৩২ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম কমেছে ১ হাজার ৮০৮ টাকা, নতুন দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
তবে সোনার দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।
আরো পড়ুন: