টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা। ফলে নতুন করে এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।
এর আগে চলতি মাসে টানা তিন দফা কমানো হয়েছিল সোনার দাম। গত ১৫ মে প্রতি ভরিতে ২ হাজার ২১৫ টাকা, ১৬ মে ৪ হাজার ৩৭৪ টাকা এবং ২০ মে আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। এতে মোট ৮ হাজার ৭৪৭ টাকা কমেছিল ভালো মানের সোনার দাম।
তবে সেই ধারাবাহিক পতনের পর আবারও ঊর্ধ্বমুখী হলো দেশের স্বর্ণের বাজার।
আরো পড়ুন: