দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির কারণে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, সোমবার সকালে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গত ২৩ মে ভালো মানের সোনার দাম একই পরিমাণ অর্থাৎ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও একই পরিমাণ দাম বাড়ানো হলো।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।
আরো পড়ুন: