হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ২১:১৩

ঈদের লম্বা ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে। সোমবার সকালে ভারতীয় ট্রাক বন্দরে বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়। 

এদিকে, ঈদের ছুটি শেষে বন্দর এলাকায় ব্যবসায়ীদের আনাগোনা শুরু হয়েছে। ফলে বন্দরে আবারও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

সকাল থেকেই শ্রমিকদের বন্দর এলাকায় আসতে দেখা যায় এবং তারা বন্দরে প্রবেশ করেন। এছাড়া, বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী ট্রাকও বন্দরে প্রবেশ করতে দেখা গেছে।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, 'ঈদ-উল-আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।'