দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে এখন এক ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
মঙ্গলবার (২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় নতুন করে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হয়।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের দামের ওঠানামার প্রভাবে দেশের সোনার বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করা হচ্ছে। নতুন দরে ক্রেতারা আগের তুলনায় কিছুটা কম মূল্যে সোনা কিনতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুন: