মে মাসে রপ্তানি আয় কমেছে

মে মাসে রপ্তানি আয় কমেছে
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১৮:৪৫

আপডেট: ৩ জুন, ২০২৬ ২০:৫৫

চলতি বছরের মে মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৭ দশমিক ০৯ শতাংশ। 

বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৪০ কোটি ২৮ লাখ ডলারে, যা ২০২৫ সালের একই মাসে ছিল ৪৭৩ কোটি ৭৯ লাখ ডলার।

অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে মোট রপ্তানি আয় ৪ হাজার ৩৭৯ কোটি ডলারে নেমে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৪ হাজার ৪৯৪ কোটি ডলারের তুলনায় ২ দশমিক ৫৫ শতাংশ কম।

ইপিবি জানায়, মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে দাঁড়ায়। 

চলতি অর্থবছরের জুলাই-মে পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি আগের বছরের ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ৪১ শতাংশ কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন হয়েছে।

এর আগে টানা ৮ মাস পতনের পর গত এপ্রিলে রপ্তানি ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু মে মাসে রপ্তানি কমে যাওয়ায় ইতিবাচক ধারা বজায় রাখা সম্ভব হয়নি।