ঈদের পর গত সপ্তাহে শেয়ারবাজারে টানা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। চার কার্যদিবসের প্রতিটিতেই ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকে। এতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার কোটি টাকার বেশি।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩২৮টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১১টির দাম কমেছে এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৭৯ হাজার ৮১৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার ১৫৭ কোটি টাকা।
সূচকের দিক থেকেও বাজারে বড় উত্থান দেখা গেছে। ডিএসইএক্স সূচক বেড়েছে ২১০ দশমিক ৮৮ পয়েন্ট বা ৪ দশমিক শূন্য ১ শতাংশ। শরিয়াহ সূচক ডিএসই শরিয়াহ বেড়েছে ৩৯ দশমিক ৫১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭২ দশমিক ৯৯ পয়েন্ট।
লেনদেনও বেড়েছে গত সপ্তাহে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৫৫ কোটি ৮৮ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৮৭৯ কোটি ৪৭ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে ছিল এনসিসি ব্যাংকের শেয়ার। এরপর ব্র্যাক ব্যাংক এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ শীর্ষ লেনদেনের তালিকায় রয়েছে। এছাড়া যমুনা ব্যাংক, আরডি ফুড, মীর আখতার হোসেন, লাভেলো আইসক্রিম, একমি পেস্টিসাইড, নাভানা ফার্মা এবং সিটি ব্যাংক শীর্ষ ১০ তালিকায় স্থান পেয়েছে।
আরো পড়ুন: