আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৮ হাজার

আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৮ হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১৪:১৯

আপডেট: ১১ জুন, ২০২৬ ১৪:৪৮

দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি নেমে এসেছে ২ লাখ ১৮ হাজার ৭৮২ টাকায়, যা এর আগে ছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে জানায়, সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

 

নতুন তালিকা অনুযায়ী

২২ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৭৮২ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা

 

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। নতুন দরে—

২২ ক্যারেট: ৪,৮৪১ টাকা

২১ ক্যারেট: ৪,৬০৭ টাকা

১৮ ক্যারেট: ৩,৯৬৬ টাকা

সনাতন পদ্ধতি: ২,৯৭৪ টাকা

 

আসন্ন বাজেটে সোনা ও স্বর্ণালংকারের ভ্যাট কাঠামো পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বর্তমানে বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট থাকলেও নতুন বাজেটে প্রতি ভরিতে নির্ধারিত ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে।

এছাড়া উৎসে কর কমানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।