অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৪:৩৪

আপডেট: ১৫ জুন, ২০২৬ ১৯:৫৩

ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং পরবর্তীতে তা সমৃদ্ধশালী করাই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক সংকটের মধ্যে স্বল্প আয়ের মানুষের জীবনে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে এবং তারা ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। সরকার এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

এদিকে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি ছয় মাস পর তৃতীয় পক্ষের মাধ্যমে কার্যক্রম পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো রাজনৈতিক ব্যক্তি যুক্ত থাকবেন না। জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারাই এর ব্যবস্থাপনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।