চলতি অর্থবছরে ৩৪.৫৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

চলতি অর্থবছরে ৩৪.৫৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ২২:১৪

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সাড়ে ১১ মাসে (১৭ জুন) পর্যন্ত দেশে মোট ৩৪ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ১০ শতাংশ বেশি। 

২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৯ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার। 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুন মাসের ০১ থেকে ১৭ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে ১ হাজার ৮১৬ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ৭৫৫ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে জুন মাসের ১৭ তারিখ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ৩ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে, বুধবার একদিনেই দেশে ৮৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।