কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৬ হাজার

কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৬ হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১১:৫০

দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি যোগ হবে এবং ভ্যাট আলাদাভাবে নেওয়া যাবে না।

এর আগে সর্বশেষ ১৯ জুন সোনার দাম সমন্বয় করা হয়েছিল, সেদিনও ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল।

এ নিয়ে চলতি বছরে দেশে সোনার দাম বহুবার সমন্বয় করা হয়েছে—যেখানে একাধিকবার দাম বাড়ানো ও কমানো হয়েছে।

অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য ক্যারেটের রুপার দামও আগের মতোই স্থির রয়েছে।