দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ নতুন নির্ধারিত দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করা হয়।
এর আগে গতকাল (২৪ জুন) এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র দুই দিনে ভরিতে মোট দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।
নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা,
২১ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা,
১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং
সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, রুপার বাজারেও পরিবর্তন এসেছে। ২২ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা কমে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে রুপা কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট আগের নিয়ম অনুযায়ী বহাল থাকবে।
আরো পড়ুন: