দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ স্বর্ণালংকারে প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা দাম কমানো হয়েছিল।
বাজুস জানায়, সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দামের তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
শুধু সোনা নয়, রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।
আরো পড়ুন: