আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৫ হাজার

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৫ হাজার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১০:৪১

দেশের বাজারে আবারও কমেছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম কমে যাওয়ায় গহনার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দরে সোনার গহনার মূল্য

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা (কমেছে ৩,২৬৬ টাকা)

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা (কমেছে ৩,১৫০ টাকা)

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা (কমেছে ২,৬৮২ টাকা)

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা (কমেছে ২,২১৬ টাকা)

এর আগে, গত ২৭ জুন বাজুস ২২ ক্যারেট সোনার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করেছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে সেই মূল্য আবার কমানো হলো।

বাজুস জানিয়েছে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে আগের নিয়ম অনুযায়ী রুপার গহনা কিনতে নির্ধারিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

বর্তমান দরে প্রতি ভরি রুপার মূল্য:

২২ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা

২১ ক্যারেট: ৪ হাজার ৪৩২ টাকা

১৮ ক্যারেট: ৩ হাজার ৭৯১ টাকা

সনাতন পদ্ধতি: ২ হাজার ৮৫৮ টাকা