দেশের বাজারে আবারও কমলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন ঘোষণা অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। নতুন দর মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন এই মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, যা আগে ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
শুধু স্বর্ণ নয়, রুপার দামও নতুন করে নির্ধারণ করেছে বাজুস। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেট রুপা ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের এই সিদ্ধান্তের ফলে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে সামান্য স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুন: