ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে বুধবার

ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে বুধবার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৪:২৯

বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব ব্যাংকের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

প্রতিবছর ১ জুলাইকে ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

একই দিন বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জ-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে না। কেননা শেয়ারবাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রাখা হয়।

প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব গুছিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। তাই ওই দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।