দেশের বাজারে আবারও সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম ভ্যাটসহ ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গত ৩০ জুন ও ২৯ জুন দুই দফায় সোনার দাম কমানো হয়েছিল। ওই দুই দফায় মোট ৬ হাজার ৫৯০ টাকা কমার পর আবারও দাম বাড়ানো হলো।
নতুন দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ হাজার ১৬০ টাকা বেড়ে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে রুপার গহনার দামও নতুন করে নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরো পড়ুন: