সঞ্চয়পত্রের মুনাফা অপরিবর্তিত থাকবে

সঞ্চয়পত্রের মুনাফা অপরিবর্তিত থাকবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ২০:৪৫

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয় কর্মসূচির মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা আগের নির্ধারিত হারেই মুনাফা পাবেন বলে জানিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্কিম ভেদে আগামী ছয় মাস সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশের মধ্যে থাকবে।

জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদহার বলবৎ ছিল, আগামী জুলাই-ডিসেম্বর সময়েও তা একই হার এবং একই শর্তে অব্যাহত থাকবে।

সঞ্চয়পত্রের ক্ষেত্রে বিদ্যমান ওই সুদহার বলবৎ থাকার বিষয়টি ১ জুলাই থেকে কার্যকর হবে।