ভরিতে ৩,২৬৬ টাকা কমল স্বর্ণের দাম

ভরিতে ৩,২৬৬ টাকা কমল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১২:৫৮

দেশের বাজারে টানা দুই দফা বৃদ্ধির পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সংগঠনটির ঘোষণা অনুযায়ী, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন নির্ধারিত দাম একই দিন দুপুর ১২টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় এবং সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।

এর আগে টানা দুই দফা সোনার দাম বাড়ানো হয়েছিল, তবে এবার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।