দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৩২৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে। একই সঙ্গে সব ধরনের রুপার দামও কমিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে সোনা ও রুপার নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ–সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এর আগে এ মানের সোনার দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা
সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা
সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা
আরো পড়ুন: