দেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।
এর আগে গত ১০ জুলাই ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। মাত্র তিন দিনের ব্যবধানে একই পরিমাণ অর্থ কমিয়ে আবার নতুন দাম নির্ধারণ করা হলো।
নতুন সোনার দাম (ভ্যাটসহ)
২২ ক্যারেট: প্রতি ভরি ২,২১,৯৬৬ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,১১,৯৯৩ টাকা (কমেছে ২,১০০ টাকা)
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৮২,০৭৫ টাকা (কমেছে ১,৮০৮ টাকা)
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪৮,৭৭৪ টাকা (কমেছে ১,৪৫৮ টাকা)
এদিকে, সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস।
নতুন রুপার দাম (ভ্যাটসহ)
২২ ক্যারেট: প্রতি ভরি ৪,৬০৭ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ৪,৩৭৪ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ৩,৭৯১ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২,৮৫৮ টাকা
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় সোনা ও রুপার গহনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ দর সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আরো পড়ুন: