অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করলেন ৪৭ লাখ করদাতা

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করলেন ৪৭ লাখ করদাতা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১৫:০৫

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ২০২৫-২০২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে করদাতাদের মধ্যে এর গ্রহণযোগ্যতা দ্রুত বেড়েছে।

বুধবার (২২ জুলাই) থেকে ২০২৫-২০২৬ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। এ উপলক্ষে এনবিআর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

এনবিআর জানায়, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে গত করবর্ষে বিপুল সংখ্যক করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ায় ডিজিটাল ব্যবস্থার প্রতি আস্থা বেড়েছে।

এনবিআর জানিয়েছে, নতুন করবর্ষে সব স্বাভাবিক ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে রয়েছেন-

এ ছাড়া ই-রিটার্নে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যারা অনলাইনে রিটার্ন দিতে পারবেন না, তারা সংশ্লিষ্ট কর কর্মকর্তার অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর জানিয়েছে, করদাতারা জাতীয় রাজস্ব বোর্ডের ই-ট্যাক্স প্ল্যাটফর্মে গিয়ে আয়কর রিটার্ন প্রস্তুত ও জমা দিতে পারবেন।

অনলাইন ব্যবস্থায় ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধের সুযোগ রয়েছে।

রিটার্ন জমা দেওয়ার পর করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে রিটার্ন জমা দিতে কোনো সমস্যায় পড়লে এনবিআরের কল সেন্টারে যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে।

করদাতাদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনার ঘোষণাও দিয়েছে এনবিআর।

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পাবেন করদাতারা। তবে এ সুবিধার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

এনবিআর জানিয়েছে, ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে এই প্রণোদনা পাওয়া যাবে না। বরং অতিরিক্ত কর পরিশোধ করতে হতে পারে।

নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।