ভরিতে ২,২১৬ টাকা বাড়লো স্বর্ণের দাম

ভরিতে ২,২১৬ টাকা বাড়লো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১০:৩৯

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার দাম বাড়ায় গহনার দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই ২২ ক্যারেট সোনার গহনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। মাত্র তিন দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

নতুন সোনার দাম (প্রতি ভরি, ভ্যাটসহ)

২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা

রুপার গহনাতেও দাম বেড়েছে

ভ্যাটসহ রুপার নতুন দাম-

২২ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা

২১ ক্যারেট: ৪ হাজার ৫৪৯ টাকা

১৮ ক্যারেট: ৩ হাজার ৯০৭ টাকা

সনাতন পদ্ধতি: ২ হাজার ৯৭৪ টাকা