জয়পুরহাটে শনিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যেসব এলাকা

জয়পুরহাটে শনিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যেসব এলাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ২১:৪২

আপডেট: ৩১ অক্টোবর, ২০২৫ ২১:৪৪

জয়পুরহাট জেলা শহরের বেশ কয়েকটি এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি কোম্পানির (নেসকো) জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই কাজের কারণে এ সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নেসকো। এর ফলে জয়পুরহাট শহরের গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেবপাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাঁচুরমোড়, কাশিয়াবাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, পাঁচুর মোড় হতে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সুত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। 

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।