সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ২১:৪৪

সিলেটে বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কার কাজের জন্য শনিবার বেশ কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সফর্মার সংস্কার ও সংরক্ষণ এবং বৈদ্যুতিক লাইনের উন্নয়ন ও গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সিলেট নগরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায় তাহলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

১১ কেভি বালুচর ফিডার আওতাধীন এই এলাকাগুলো হলো- বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, সোনার বাংলা আবাসিক এলাকা, আরামবাগ, ফোকাস, জোনাকী, ছড়ারপার ও এর আশপাশের এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।